বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী, থানায় অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই ছাত্রী। নিখোঁজ স্কুল ছাত্রীরা হলেন আফসানা

2026-06-23T16:28:57+00:00
2026-06-23T16:28:57+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী, থানায় অভিযোগ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২৮ পিএম 
ছবি: ভোরের ডাক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই ছাত্রী। নিখোঁজ স্কুল ছাত্রীরা হলেন আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১)।

নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে। 

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকালে আনুমানিক ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
​ভুক্তভোগী পরিবার মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি ছাত্রী দুইজনকে উদ্ধারে পুলিশ কাজ করছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: