ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়ার অভিযোগে সেই পিআইও প্রত্যাহার

অনলাইন ডেস্ক

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ক্যালকুলেটরে হিসাব কষে ১৫

2026-06-23T16:05:08+00:00
2026-06-23T16:05:08+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়ার অভিযোগে সেই পিআইও প্রত্যাহার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ কমিশন/ঘুষ নেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৩ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায় তার কার্যালয়ে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতিদের সঙ্গে বসে ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ কমিশনের অঙ্ক নির্ণয় করছেন বলে অভিযোগ ওঠে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘৩২ হাজার ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়’—এ ধরনের কথোপকথন ঘিরেই ঘুষ দাবির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বাবুল চন্দ্র রায় দাবি করেন, তিনি ভ্যাট-আইটি, মিস্ত্রি খরচসহ বিভিন্ন হিসাব করে দেন এবং ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জানান, ভাইরাল ভিডিওটি তদন্তের জন্য দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: