জার্মানির রক্ষণে বড় ধাক্কা, চোটে বিশ্বকাপ শেষ শ্লটারবেকের

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেআইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বড় ধরনের ইনজুরির ধাক্কা খেয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল। ম্যাচের

2026-06-22T20:21:28+00:00
2026-06-22T20:22:18+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
জার্মানির রক্ষণে বড় ধাক্কা, চোটে বিশ্বকাপ শেষ শ্লটারবেকের
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৮:২২ পিএম
আইভরি কোস্টের বিপক্ষে চোটে পড়েন শ্লটারব্যাক। ছবি: রয়টার্স
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বড় ধরনের ইনজুরির ধাক্কা খেয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধ শেষে গোড়ালির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নিকো শ্লটারবেক।

পরে স্কাই জার্মানি ও বিল্ডের প্রতিবেদনে জানা যায়, ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। এর ফলে তিনি চলতি বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন এবং প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন।

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডারের চোটে জাতীয় দলের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে। আইভরি কোস্ট ম্যাচে তার বদলি হিসেবে মাঠে নামেন আন্তোনিও রুডিগার।

ধারণা করা হচ্ছে, বাকি ম্যাচগুলোতে জোনাথন তাহের সঙ্গে রুডিগারই জার্মানির সেন্টার-ব্যাক জুটি হিসেবে মূল একাদশে থাকবেন।

এদিকে গ্রুপ ‘ই’ থেকে ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইকুয়েডরের।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: