বাজেট অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি বাড়ানোর আহ্বান স্পিকারের

অনলাইন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারের একাধিক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদের স্পিকারও মন্ত্রীদের

2026-06-22T19:14:21+00:00
2026-06-22T19:14:21+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
জাতীয়
বাজেট অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি বাড়ানোর আহ্বান স্পিকারের
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৪ পিএম 
ফাইল ছবি
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারের একাধিক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদের স্পিকারও মন্ত্রীদের আরও বেশি উপস্থিত থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সোমবার (২২ জুন) স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময়ই অনেক মন্ত্রী উপস্থিত থাকেন না। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের চেয়ার খালি থাকে উল্লেখ করে তিনি এ বিষয়ে স্পিকারের সহযোগিতা চান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান তিনি। তিনি বলেন, অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত থাকায় সন্তোষ প্রকাশ করে অন্য মন্ত্রীদেরও অধিবেশনে অংশগ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। তিনি জানান, অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত থাকায় বাজেট সংক্রান্ত আলোচনায় অনেক বিষয়ই তিনি তুলে ধরতে পারেন। তবে অন্যান্য মন্ত্রীদেরও অধিবেশনে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রীরা যেন সরকারি ও বিরোধী দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সমাধানে ভূমিকা রাখেন।

এদিকে আলোচনায় অংশ নিয়ে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাবে বলেন, বিরোধী দল নিজেদের অবস্থানও দেখা উচিত। সংসদে তাদের নেতৃবৃন্দের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: