‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি

জাতীয়

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার।‌ রোববার (২১ জুন) এ বিষয়ে সরকারি গেজেট জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়,

2026-06-21T16:58:30+00:00
2026-06-21T16:58:30+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি
রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার।‌ রোববার (২১ জুন) এ বিষয়ে সরকারি গেজেট জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে বলেও গেজেটে জানানো হয়েছে।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনব্যাপী (২৩-২৫ মে) অনুষ্ঠান আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকেট প্রকাশের কর্মসূচি রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: