বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক

জাতীয়

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রী মীর

2026-06-20T21:25:05+00:00
2026-06-20T21:25:05+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২৫ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক নাম ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল।

শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন করে গণশুনানির আয়োজন করতে বলা হয়েছে।

চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জে ‘মীরবাড়ী’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

নামগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে এবং প্রতিমন্ত্রীকে এ নিয়ে ব্যাখ্যা দিতে হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা শুরু হয়।

তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম এখনো অপরিবর্তিত রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিমন্ত্রীর ভাতিজির নামের সঙ্গে মিল থাকায় ওই ইউনিয়নের নাম নিয়েও বিতর্ক রয়েছে।

এদিকে ইউনিয়নের নাম নিয়ে আলোচনা চলাকালে ৫৩ বছরের পুরোনো শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার উদ্যোগ নেওয়া হয়, যা নিয়েও সমালোচনা দেখা দেয়।

পরবর্তীতে নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করতে শিক্ষা সচিবকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) চিঠিও পাঠানো হয়।

শনিবার বিকেলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে আর কোনো বিতর্ক থাকার কথা নয়।

অন্যদিকে তার প্রেস সচিব আতিকুর রহমান আতিক দাবি করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করার চেষ্টা করছেন। এ কারণেই নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে শিক্ষা সচিবকে ডিও লেটার পাঠিয়েছেন প্রতিমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: