বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে কবি আল মুজাহিদী

অনলাইন ডেস্ক

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি

2026-06-20T21:04:24+00:00
2026-06-20T21:04:40+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়
বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে কবি আল মুজাহিদী
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৯:০৪ পিএম
বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে কবি আল মুজাহিদী
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে কবির দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় কবিকে শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কবি আবদুল হাই শিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শাহীন রেজা, তপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ অনেকে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘদিন তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ ছিল। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে তার অবদান দেশবাসী দীর্ঘদিন স্মরণ করবে।

আবদুল হাই শিকদার বলেন, আল মুজাহিদী আমাদের অভিভাবকের মতো ছিলেন। ষাটের দশকের ছাত্রনেতা, একাত্তরের মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বরেণ্য সাংবাদিক হিসেবে তার মৃত্যু সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

পরে দুপুর ১২টায় তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে, যেখানে কবির ইচ্ছা অনুযায়ী জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। সেখানে আরও একবার তাকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।


  বিষয়:   বুদ্ধিজীবী কবরস্থান  কবি আল মুজাহিদী 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: