পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

রাজধানীতে পলিটিক্যাল বিটে কর্মরত রিপোর্টারদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের

2026-06-20T19:45:35+00:00
2026-06-20T19:45:35+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
জাতীয়
পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু
ভোরের ডাক রিপোর্ট
শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম 
ছবি ভোরের ডাক
রাজধানীতে পলিটিক্যাল বিটে কর্মরত রিপোর্টারদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।

শনিবার (২০ জুন) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামীকাল রবিবার (২১ জুন) পর্যন্ত পিআইবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (পিআরএফ) ৪০ জন সদস্য।

পিআইবি সূত্রে জানা গেছে, ‘এআই ও ফ্যাক্ট-চেক বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য সাংবাদিকদের এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ করে তোলা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর ব্যবহার, চ্যালেঞ্জ মোকাবিলার উপায়, বিভিন্ন ধরনের এআই টুলস এবং ফ্যাক্ট-চেকিং পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা। এর মধ্যে আছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম আরমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সামকিড-এর প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

দুই দিনের এই কর্মসূচিতে এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও প্রেজেন্টেশন (পিপিটি) ব্যবহারের কৌশল, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইভিত্তিক মানসম্মত সংবাদ পরিবেশনে সক্ষম করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তির ব্যবহার করে আরও কার্যকর ও নির্ভুল প্রতিবেদন তৈরি করতে পারবেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: