বাংলাদেশের ফুটবলপ্রেমকে বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

জাতীয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ পুলিশের

2026-06-20T18:34:06+00:00
2026-06-20T18:34:28+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশের ফুটবলপ্রেমকে বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বিশ্বকাপে বাংলাদেশের জনগণের আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ব্যাপক আগ্রহের বিষয়টি উল্লেখ করে তা বিশ্বব্যাপী প্রচারের আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেমকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহের প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: