ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় পাসপোর্ট, ভিসা ও অ্যাটেস্টেশন পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা প্রদানকারী

2026-06-20T11:38:23+00:00
2026-06-20T11:38:23+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩৮ এএম 
সংগৃহীত ছবি
ভারতীয় পাসপোর্ট, ভিসা ও অ্যাটেস্টেশন পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে আগামী ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট ও নতুন আবেদন জমা দেওয়া স্থগিত থাকবে। 

দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা একটি নতুন আউটসোর্সড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এই সময়ে ভারতীয় নাগরিকরা সরাসরি কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে জরুরি পরিষেবা গ্রহণ করতে পারবেন।

নতুন ব্যবস্থা অনুযায়ী, এতদিন ধরে দায়িত্ব পালনকারী সংস্থা বিএলএস ইন্টারন্যাশনাল এবং এসজিআইভিএস গ্লোবাল আগামী ২৫ জুনের পর থেকে আর কোনো নতুন আবেদন গ্রহণ করবে না। 

আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে আল হিন্দ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল এলএলসি সংযুক্ত আরব আমিরাতজুড়ে আউটসোর্সড পাসপোর্ট, ভিসা এবং অ্যাটেস্টেশন পরিষেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করবে। সূত্র: গালফ নিউজ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: