দেশের উন্নয়নে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দলীয় নেতাকর্মীদের জনগণকে কেন্দ্র করে জাতীয় স্বার্থকে

2026-06-19T21:17:25+00:00
2026-06-19T21:19:34+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
জাতীয়
দেশের উন্নয়নে কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৯:১৯ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি
রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দলীয় নেতাকর্মীদের জনগণকে কেন্দ্র করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই সব কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত। জনগণের প্রত্যাশা ও দেশের প্রয়োজনকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের নানা প্রতিকূলতার পর এখন সময় এসেছে ব্যক্তিস্বার্থ নয়, দেশের সমৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার। দলীয় নেতাকর্মীদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার ওপর তিনি জোর দেন।

আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন সাহিত্যিকই নন, তিনি একজন রাজনীতিকও ছিলেন। তবে জাতীয় কবিকে যথাযথভাবে মূল্যায়ন ও স্মরণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: