তিস্তা মহাপরিকল্পনা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।

জাতীয়

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু স্থানীয় নয়, পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। পরিকল্পিত বাঁধ

2026-06-19T18:30:41+00:00
2026-06-19T19:02:39+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
জাতীয়
তিস্তা মহাপরিকল্পনা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৭:০২ পিএম
তিস্তা বাঁধ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু স্থানীয় নয়, পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। পরিকল্পিত বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং বাস্তবায়ন করা গেলে তিস্তা অববাহিকার জনগণকে নদীভাঙন ও বন্যার ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে এবং তিস্তা মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি টেকনিক্যাল টিম মাঠপর্যায়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উজানের গজলডোবা থেকে পানির প্রবাহের কারণে তিস্তার দুই তীরে ব্যাপক ভাঙন সৃষ্টি হচ্ছে, ফলে অনেক এলাকার বসতি ঝুঁকির মধ্যে পড়েছে। এ সমস্যা সমাধানে পরিকল্পিত নদীশাসন ও নিয়মিত ড্রেজিং অত্যন্ত জরুরি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে, তবে এর সুফল হবে দীর্ঘমেয়াদি ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে লালমনিরহাটসহ পাঁচ জেলার কৃষি ও অর্থনীতিতে নতুন গতি আসবে।

তিনি বলেন, তিস্তা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি জাতীয় অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরিকল্পিতভাবে কাজ শেষ করতে পারলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: