রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ

2026-06-19T15:30:35+00:00
2026-06-19T15:31:29+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
জাতীয়
রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৯ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে খসড়া চার্জশিট সম্পর্কিত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে দেননি।

এ কারণে গণমাধ্যমে প্রকাশিত ওই বক্তব্য ও তথ্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সিআইডি আরও জানায়, বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার সর্বশেষ অগ্রগতি ও তথ্য জানানো হবে।

একই সঙ্গে মামলাটি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা সংস্থার মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: