নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, মুখরিত শহর

নারায়ণগঞ্জ সংবাদদাতা

খেলা

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর ব্রাজিলের প্রতি ভালোবাসায় মুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আসন্ন বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছেন ব্রাজিল

2026-06-19T20:28:52+00:00
2026-06-19T20:29:21+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
খেলা
নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, মুখরিত শহর
নারায়ণগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর ব্রাজিলের প্রতি ভালোবাসায় মুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আসন্ন বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’, ‘ফুটবল আমাদের আবেগ’সহ বিভিন্ন স্লোগান দেন। ঢাক-ঢোল, গান-বাজনা এবং সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

ব্রাজিল সমর্থক তন্ময় রাইয়ান বলেন, ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা আশা করছি, এবার হেক্সা মিশন সফল হবে। তবে ফলাফল যাই হোক, আমরা সবসময় ব্রাজিলের সঙ্গেই থাকব।

আরেক সমর্থক সোহেল বলেন, ফুটবল মানুষকে একত্রিত করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। আমরা চাই নারায়ণগঞ্জে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হোক।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, খেলাধুলা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। এ ধরনের আয়োজন ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন আরও দৃঢ় করবে।

র‍্যালিকে ঘিরে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক পথচারীও র‍্যালির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: