১৬ বছর পর আবারও আলোচনায় প্রভার ভিডিও ফাঁসের ঘটনা

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায় ১৬ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। সম্প্রতি

2026-06-19T20:10:21+00:00
2026-06-19T20:10:21+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
বিনোদন
১৬ বছর পর আবারও আলোচনায় প্রভার ভিডিও ফাঁসের ঘটনা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:১০ পিএম 
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায় ১৬ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। সম্প্রতি এক ফেসবুক লাইভে অতীতের সেই ঘটনার অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও মানসিক হয়রানির বিষয়ে কথা বলার পর বিষয়টি নতুন করে সামনে আসে।

প্রভার বক্তব্যের পর শোবিজ অঙ্গনের সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা না হওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

শুক্রবার ফেসবুকে প্রভা ও রাজিবের পুরোনো বাগদানের একটি ছবি শেয়ার করে নির্মাতা শিহাব শাহীন লেখেন, ঘটনার পর তিনি রাজিবের সঙ্গে কথা বলেছিলেন এবং জানতে চেয়েছিলেন কীভাবে তিনি এমন কাজ করতে পারলেন। তিনি দাবি করেন, এত বড় একটি অপরাধের পরও অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নির্মাতার ওই পোস্টের পর অভিনেত্রী ফারিন খান-ও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, এত বড় অন্যায়ের পরও কেন অভিযুক্ত শাস্তি পেল না।

অভিনেত্রী সিনথিয়া তার পোস্টে উল্লেখ করেন, ঘটনার সময় প্রভাকে ভুক্তভোগী হিসেবে না দেখে অনেকেই তাকে দায়ী করেছিলেন। তিনি বলেন, প্রভার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাকে কাজের ক্ষেত্রেও সমান সুযোগ দেওয়ার মাধ্যমে সমর্থন দেখানো উচিত।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর ঘটনায় কেন কোনো বিচার হয়নি।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পর তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে অপূর্ব-প্রভার দাম্পত্য জীবন ভেঙে যায়।

সম্প্রতি প্রভার খোলামেলা বক্তব্যের পর পুরোনো সেই ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা, সাইবার অপরাধ এবং ভুক্তভোগীদের প্রতি সমাজের আচরণ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: