দুর্ঘটনায় গুরুতর আহত জোভান, দিলেন সতর্কবার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতির হাত

2026-06-18T17:22:56+00:00
2026-06-18T17:22:56+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
বিনোদন
দুর্ঘটনায় গুরুতর আহত জোভান, দিলেন সতর্কবার্তা
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অভিনেতা। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাও দেন তিনি।

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় দুর্ঘটনার মুখোমুখি হন। যদিও এতে গুরুতর কোনো ক্ষতি হয়নি, তবে ঘটনাটি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে এসেছে।

তিনি লেখেন, রাস্তায় চলাচলের সময় অনেকেই ভাবেন, একটু বেশি গতিতে চালালে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আস্থা রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতাও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।

সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জোভান বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং ট্রাফিক আইন মেনে চলা প্রয়োজন। কারণ প্রতিটি মানুষের জন্য তার পরিবার ও প্রিয়জন অপেক্ষা করে থাকে।

পোস্টের শেষে তিনি লেখেন, গন্তব্যে কয়েক মিনিট দেরিতে পৌঁছানো কোনো সমস্যা নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে পৌঁছানো।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: