আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চার

2026-06-18T18:49:39+00:00
2026-06-18T18:49:39+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
বিনোদন
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৯ পিএম 
মুস্তাফা মনোয়ার। ছবি: সংগৃহীত
দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চার দিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। তাই তাঁকে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। বছর দুয়েক ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেও তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় একবার লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে নতুন করে শারীরিক জটিলতা দেখা দিয়েছে।

মুস্তাফা মনোয়ার দেশের চিত্রকলা ও সংস্কৃতিতে এক প্রতিষ্ঠিত নাম। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি আধুনিক পুতুল নাট্যের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তাঁর তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাঁর নির্দেশিত ‘রক্তকরবী’ নাটক ব্যাপক প্রশংসা কুড়ায়।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’-এ ভূষিত হন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: