নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায়, ১১ সেনাসহ নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এ

2026-06-19T16:31:20+00:00
2026-06-19T16:31:20+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
আন্তর্জাতিক
নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায়, ১১ সেনাসহ নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩১ পিএম 
নাইজারের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: বিবিসি
নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নামাজ শেষে স্থানীয় সময় হঠাৎ করেই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। এ সময় আরপিজি-৭ লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলার পর কিছু বাসিন্দা নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেন। তবে নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকজনকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আত্মরক্ষার জন্য কিছু বাসিন্দা দা ও লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

এদিকে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একই সঙ্গে নাইজারের নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন, যার ফলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: