প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব দপ্তরে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে চলতি ২০২৫–২৬ অর্থবছরের বকেয়াসহ ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের

2026-06-18T18:41:24+00:00
2026-06-18T18:41:24+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
শিক্ষা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব দপ্তরে জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪১ পিএম 
সংগৃহীত ছবি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে চলতি ২০২৫–২৬ অর্থবছরের বকেয়াসহ ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের সব কার্যালয়কেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর অর্থ ও রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

পত্রে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–এর নির্দেশনার আলোকে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানকে ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০২) পরিশোধ নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাঠ পর্যায়ের সব দপ্তরকে ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: