চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বিষয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

শিক্ষা

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

2026-06-18T19:57:21+00:00
2026-06-18T19:57:21+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
শিক্ষা
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বিষয়: মাহদী আমিন
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম 
ফাইল ছবি
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একইভাবে ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা) এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ নামে আরও দুটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদনির্ভর না রেখে নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, সামাজিকতা, ক্রীড়া ও কর্মমুখী দক্ষতাভিত্তিক করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

মাহদী আমিন আরও বলেন, সরকারের উদ্দেশ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সমতা ও ন্যায্যতা নিশ্চিত হবে এবং শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান কমে আসবে। প্রতিটি শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে নাগরিক মূল্যবোধ, শৃঙ্খলা, পারিবারিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ সহশিক্ষা কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া দেশব্যাপী ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন, ইনোভেশন ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলেও তিনি জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং কর্মজীবনমুখী দক্ষতা গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। একইসঙ্গে অষ্টম শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য ল্যাব স্থাপন করা হবে।

তিনি আরও জানান, শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ বাড়ানো হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও দক্ষ হয়ে উঠতে পারে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: