গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে

2026-06-18T17:30:07+00:00
2026-06-18T17:30:07+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
জাতীয়
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার সব অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি জানান, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।

তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম খাতের টেকসই সংস্কারের পথরেখা তৈরি করা হবে।

কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে হবে, যাতে তা সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমের উন্নয়ন, স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট অংশীজনরা কমিশনের কাঠামো ও কার্যপরিধি বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: