ব্রহ্মপুত্রের নদে চীনের মেগা বাঁধ নির্মাণ শুরু, উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। ভারতের সীমান্ত থেকে

2026-06-18T17:23:07+00:00
2026-06-18T17:23:07+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ব্রহ্মপুত্রের নদে চীনের মেগা বাঁধ নির্মাণ শুরু, উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:২৩ পিএম 
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন/ ফাইল ছবি: নিক্কেই এশিয়া
চীনের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। ভারতের সীমান্ত থেকে মাত্র প্রায় ৫০ কিলোমিটার দূরে এই প্রকল্প ঘিরে নতুন করে উদ্বেগে পড়েছে নয়াদিল্লি।

ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক মাসে বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়েছে। দীর্ঘদিন ধরেই আন্তঃসীমান্ত নদীর ওপর চীনের বড় প্রকল্পগুলো নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ভারত।

ইয়ারলুং সাংপো নদী তিব্বতে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরে আসামে গিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়। এই নদী ভারতের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিশাল বাঁধ নির্মাণ নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন আনতে পারে। এতে পলি পরিবহন ব্যাহত হওয়া, পরিবেশগত ক্ষতি এবং নিম্নাঞ্চলে বন্যার ধরনে পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে।

শুধু পরিবেশগত নয়, বিষয়টিতে কৌশলগত উদ্বেগও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, উজানে বড় বাঁধ নির্মাণের মাধ্যমে ভবিষ্যতে পানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করতে পারে চীন, যা নিম্নপ্রবাহের দেশগুলোর জন্য চাপ তৈরি করতে পারে।

অন্যদিকে চীন দাবি করছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন এবং এতে ভারতের মতো নিম্নপ্রবাহের দেশগুলোর কোনো ক্ষতি হবে না। তবে ভারত এখনো এ বিষয়ে ঝুঁকি নিয়ে নিশ্চিন্ত নয়।

ভারত সরকারের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী নদীগুলোর উন্নয়ন কার্যক্রম নিয়ে চীনের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লি জানিয়েছে, নিম্নপ্রবাহের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: