রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের জরুরি বার্তা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ

2026-06-18T10:19:55+00:00
2026-06-18T10:19:55+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের জরুরি বার্তা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:১৯ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। 

বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সংকট প্রশমনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি জোর দেন।

শান্তি ও নিরাপত্তা রক্ষায় নারীদের অনন্য অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য। 

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন। বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সব ক্ষেত্রে নারীদের আরও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি ক্রমবর্ধমান মানবিক অর্থায়নের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। 

একই সঙ্গে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী, ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের বিভিন্ন হাই-লেভেল প্যানেল ডিসকাশনে অংশ নিচ্ছেন। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: