মেসি একটা পাগল, বললেন হালান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও বিশ্বকাপের মত বড় মঞ্চে হ্যাটট্রিক করে বসলেন। অথচ একই দিনে বিশ্বকাপের অন্য দুই

2026-06-17T11:18:58+00:00
2026-06-17T11:18:58+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
মেসি একটা পাগল, বললেন হালান্ড
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১৮ এএম 
সংগৃহীত ছবি
বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও বিশ্বকাপের মত বড় মঞ্চে হ্যাটট্রিক করে বসলেন। অথচ একই দিনে বিশ্বকাপের অন্য দুই ম্যাচে কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড করেছিলেন জোড়া গোল।

কিন্তু তাদেরকে যেন ছাপিয়ে গেলেন মেসি। এখানেই মেসির শ্রেষ্ঠত্ব। বছরের পর বছর ধরে মেসির এমন পারফরম্যান্সে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হালান্ডও যেন মুগ্ধ।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হালান্ড লেখেন, ‘মেসি একটা পাগল’।

মেসি আসলেই পাগল নাহলে তিনটি গোলের ভেতর দুটি গোলই ডি বক্সের বাইরে থেকে এত সুন্দর করে কেউ করতে পারে? মানুষটা মেসি বলেই সম্ভব। নিজের শেষ বিশ্বকাপে মেসি আরো কত কিছু করবেন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে পুরো বিশ্ববাসী।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: