হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে যা বললেন স্ত্রী আন্তোনেলা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল পুরোপুরি মেসিময়। বিশ্বমঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিকের দিনে আর্জেন্টাইন অধিনায়ক

2026-06-17T16:40:28+00:00
2026-06-17T16:40:28+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে যা বললেন স্ত্রী আন্তোনেলা
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল পুরোপুরি মেসিময়। বিশ্বমঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিকের দিনে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন দুর্দান্ত ছন্দে।

মেসির এই স্মরণীয় কীর্তির সাক্ষী ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কানসাসের গ্যালারিতে তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। পুরো ম্যাচজুড়ে মেসির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন পরিবারের সদস্যরা।

ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্বামীর প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতি প্রকাশ করেন আন্তোনেলা।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি। তুমি অবিশ্বাস্য!’

বিশ্বকাপের মঞ্চে মেসির পরিবারের উপস্থিতি নতুন কিছু নয়। ২০১৮ সালে জন্ম নেওয়া ছোট ছেলে সিরো প্রথমবার বাবার বিশ্বকাপ যাত্রা দেখেছিল কাতারে। ২০২২ বিশ্বকাপেও গ্যালারিতে ছিলেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান। এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও পরিবারের সমর্থন নিয়েই নিজের ষষ্ঠ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন ফুটবল মহাতারকা।

মেসির হ্যাটট্রিকের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে লিওনেল স্কালোনির দল। কানসাসে অনুষ্ঠিত ম্যাচে ১৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৬০ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান মেসি। একই সঙ্গে স্পর্শ করেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ২২ মে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ মে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: