টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে অভিষেক হৃদয়ের

ক্রীড়া ডেস্ক

খেলা

তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে ম্যাচটা খেলতে পারছেন না লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, তাঁর খেলার সম্ভাবনা

2026-06-17T14:15:14+00:00
2026-06-17T14:15:14+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে অভিষেক হৃদয়ের
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে ম্যাচটা খেলতে পারছেন না লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, তাঁর খেলার সম্ভাবনা ‘ফিফটি–ফিফটি’। কিন্তু ম্যাচটা খেলা হচ্ছে না তাঁর। অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। দেশের হয়ে এর আগে কোনো সংস্করণেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তাঁর।

নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস জিতেছেন হৃদয়। আগে ব্যাট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটা ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টি–টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্মৃতিটা ভালো বাংলাদেশের জন্য। ২০২১ সালে ৪–১ ব্যবধানে ওই সিরিজটা জিতেছিল বাংলাদেশ।

জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে আব্দুল গাফফারের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তাঁর। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টুয়েন্টির একাদশে জায়গা পাওয়া এই পেস বোলিং অলরাউন্ডার টি–টুয়েন্টিতে ওভারপ্রতি ৬.৬৬ গড়ে রান দিয়ে ২৫ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে অবশ্য ফিফটি নেই। তবে শেষদিকে কিছু রান করে দেওয়ার সামর্থ্য আছে।

একাদশে আছেন একদিন আগে হুট করে দলে ঢোকা সৌম্য সরকারও, লিটনের অনুপুস্থিতিতে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন।

ওয়ানডে সিরিজ জিতে এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জেতা। সে লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ফলে শুরুতে ফিল্ডিং করবে অস্ট্রেলিয়া। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জেতার পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজেও। আগে একবার অজিদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে স্বাগতিকরা। তবে সেই সিরিজের পিচ নিয়ে আছে অনেক প্রশ্ন।

চটগ্রামের উইকেটে সাধারণত ব্যাটাররা বাড়তি সুবিধা পায়। ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশের পেসাররা এই সিরিজে কি করেন সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: