ব্যাটিং ধসে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দুই ওপেনারের ইতিবাচক ব্যাটিং দেখে বড় সংগ্রহের আশা জাগলেও সেই সম্ভাবনা দ্রুতই ম্লান

2026-06-17T15:56:14+00:00
2026-06-17T16:32:53+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
ব্যাটিং ধসে অলআউট বাংলাদেশ, সহজ লক্ষ্য পেল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৪:৩২ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দুই ওপেনারের ইতিবাচক ব্যাটিং দেখে বড় সংগ্রহের আশা জাগলেও সেই সম্ভাবনা দ্রুতই ম্লান হয়ে যায়। উইকেটে থিতু হতে না হতেই একের পর এক ব্যাটার ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।

দেখে মনে হচ্ছিল, যেন ম্যাচ খেলার চেয়ে অস্ট্রেলিয়ার ফিল্ডারদের ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। দলের পতিত ১০ উইকেটের মধ্যে ৮টিই এসেছে ক্যাচ আউটের মাধ্যমে, যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক দৃশ্য।

তৃতীয় ওভারে তানজিদ তামিমের বিদায়ের পর থেকেই শুরু হয় ধস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। কেউই ইনিংস বড় করতে পারেননি। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদের ভুল শট নির্বাচনের কারণেও চাপ বাড়তে থাকে।

ফলে নির্ধারিত ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এক ওভার বাকি থাকতে ১৩১ রানেই অলআউট হয় বাংলাদেশ।

এখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান। এই সংগ্রহ রক্ষা করতে হলে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: