নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংঘর্ষে জড়িয়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। ঘটনাটি ঘটে

2026-06-16T21:30:19+00:00
2026-06-16T21:30:19+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৩০ পিএম 
নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংঘর্ষে জড়িয়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। ঘটনাটি ঘটে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে স্থানীয় সময়।

বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা কিল-ঘুষি ও লাথালাথিতে রূপ নেয়। হঠাৎ করে শুরু হওয়া এই সংঘর্ষে সেখানে উপস্থিত হাজারো দর্শনার্থী ও পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে প্রাণভয়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ৩ লাখ ৯৩ হাজার ফলোয়ারসমৃদ্ধ জনপ্রিয় অ্যাকাউন্ট ‘ফুটবল অ্যাওয়ে ডেইজ’ সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটি ইতোমধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ দেখেছেন। বিশ্বকাপ শুরুর পর এটিকে প্রথম বড় ধরনের সমর্থক সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার সমর্থকরা ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ আয়োজনের জন্য টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন। এতে পুরো এলাকা আর্জেন্টিনার নীল-সাদা পতাকায় ছেয়ে যায়। একই সময়ে সেখানে বিপুলসংখ্যক আলজেরীয় সমর্থকও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও যোগ দেন। একপর্যায়ে উৎসবমুখর পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’-এর বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ইনফোবাই’ জানায়, দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। পরে মৌখিক উত্তেজনা শারীরিক সংঘর্ষে রূপ নেয় এবং রাস্তাজুড়ে শুরু হয় মারামারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অপ্রাপ্তবয়স্কসহ সাধারণ পথচারীরা ওপর থেকে ছোড়া বিভিন্ন বস্তু এড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছেন। অন্যদিকে কিছু মানুষ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ ঘটনাস্থলকে ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছে এবং একে ‘বিশ্বকাপের প্রথম কুৎসিত দৃশ্য’ বলে আখ্যা দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য ফিগারো’ ও ‘ইনফোবাই’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কয়েকজন সমর্থককে আটক করে। তবে এখন পর্যন্ত নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে কতজন গ্রেপ্তার হয়েছেন বা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: নিউইয়র্ক স্পোর্টস ডে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: