ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রথমবার স্বাস্থ্য কার্ড বিতরণ

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে।মঙ্গলবার (১৬

2026-06-16T20:48:05+00:00
2026-06-16T20:48:05+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজধানী
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রথমবার স্বাস্থ্য কার্ড বিতরণ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই স্বাস্থ্য কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এই স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে।

এই কার্ডের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী ও তার পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। দেশের প্রায় ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এছাড়া কর্মরত কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দেশের স্বাস্থ্যখাত ক্রমেই বাণিজ্যিক হয়ে উঠছে, ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ করা হবে। পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে।

এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা বিধি মেনে চলারও আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: