বিশ্বনাথে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন উন্মাদনা, তখন সিলেটের বিশ্বনাথে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন

2026-06-16T17:47:59+00:00
2026-06-16T17:51:49+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
বিশ্বনাথে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৫:৫১ পিএম
সিলেটের বিশ্বনাথে বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের ডাকবাংলো এলাকা থেকে শোভাযাত্রাটি আর্জেন্টিনার সমর্থ করা।শুরু করে
ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন উন্মাদনা, তখন সিলেটের বিশ্বনাথে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের ডাকবাংলো এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে প্রায় অর্ধশতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্বনাথ ডিগ্রি কলেজ গেট, নতুনবাজার প্রবাসী চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরানবাজার আলিয়া মাদ্রাসা গেটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। এ সময় সবুজ-নীল রঙের ধোঁয়া, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পৌরশহর। সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি বিশ্বকাপের আমেজকে আরও বাড়িয়ে তোলে।

আর্জেন্টিনা সমর্থক সাকের আহমদ বলেন, ২০২২ সালের মতো এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে আমরা আশাবাদী। দলটির সামর্থ্য ও পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

আরেক সমর্থক সজীব ইসলাম বলেন, প্রিয় দলের খেলা নিয়ে আমরা ভীষণ উচ্ছ্বসিত। আশা করি আর্জেন্টিনা দারুণ একটি জয় উপহার দেবে।

শাহ রোকন মিয়া বলেন, ফুটবল আনন্দ ও সম্প্রীতির খেলা। হার-জিত থাকবেই, তবে সমর্থকদের মধ্যে কোনো বিভেদ নয়। সবাই মিলে উৎসবের আমেজে বিশ্বকাপ উপভোগ করাই আমাদের লক্ষ্য।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে বিশ্বনাথে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়াবে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: