ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযান শুরু করতে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে

2026-06-16T17:13:33+00:00
2026-06-16T17:13:33+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযান শুরু করতে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবি ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দলের অনুশীলন ও প্রস্তুতির বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা যায়, আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে থাকা আর্জেন্টিনার পতাকায় লেখা রয়েছে একটি মাত্র শব্দ—‘একসঙ্গে’।

কোনো দীর্ঘ বার্তা বা আবেগঘন ক্যাপশন নয়, শুধুমাত্র এই একটি শব্দের মাধ্যমেই দলের ঐক্য, সংহতি এবং শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের বার্তা দিয়েছেন মেসি।

ছবিটি পোস্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থকরাও এটিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন এবং দলকে ঘিরে নতুন করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ ছাড়া শেয়ার করা অন্যান্য ছবিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মেসিকে। যদিও কোনো ছবির সঙ্গেই আলাদা করে ক্যাপশন যুক্ত করা হয়নি, তবুও সেগুলো থেকে দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বুধবার  বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ। শিরোপা রক্ষার মিশনের প্রথম লড়াইয়ের আগে মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা দল ও সমর্থকদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: