নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

সর্বোচ্চ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে ব্রাজিল। সেদিন দলে

2026-06-16T15:51:29+00:00
2026-06-16T15:51:55+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
সর্বোচ্চ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে ব্রাজিল। সেদিন দলে জাদুকরী তারকা নেইমার জুনিয়র ছিলেন বেঞ্চে। ইনজুরির কারণে পারেনি খেলতে। তবে ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে নেইমার পরের ম্যাচেই খেলবেন। আর সেই প্রস্তুতিও নিচ্ছিলেন। 

কিন্তু ব্রাজিল এই তারকাকে বড় আরও বড় বড় দুঃসংবাদ পেল। শুধু দ্বিতীয় ম্যাচ হাইতির সঙ্গে নয়, ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলতে পারবেন না নেইমার। ২০ ও ২৫ জুন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ব্রাজিলের সংবাদপত্র ও গ্লোবোর বরাতে জানা গেছে, নেইমার তার কাফ (পায়ের পেছনের পেশি) ইনজুরির সেরে ওঠার অগ্রগতি মূল্যায়নের জন্য নতুন ইমেজিং টেস্ট করিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার ফলাফলকে “সন্তোষজনক” হিসেবে বিবেচনা করা হলেও মেডিকেল স্টাফ তাকে পুনর্বাসনের পরবর্তী ধাপে অনুমতি দেয়নি। কারণ তারা কোনোভাবেই ইনজুরি আবার বেড়ে যাওয়ার ঝুঁকি নিতে চায় না।

সংবাদ মাধ্যমটিতে আরও জানানো হয়, নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন এবং অতিরিক্ত ওজন প্রশিক্ষণ সেশন করছেন। তবে এখনো তিনি মাঠে বল নিয়ে অনুশীলন শুরু করেননি এবং সতীর্থদের সঙ্গে দলের মূল ট্রেনিংয়েও অংশ নিচ্ছেন না।

২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলেননি নেইমার। এর বড় কারণ ছিল চোট আর ফিটনেস সমস্যা। বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার একটি চোট।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: