মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে শিশু মৃত্যুর ঘটনা ও লাইসেন্স বাতিল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে কঠোর অবস্থান জানিয়েছেন হাসপাতাল

2026-06-15T19:06:21+00:00
2026-06-15T19:07:51+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজধানী
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৭:০৭ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে শিশু মৃত্যুর ঘটনা ও লাইসেন্স বাতিল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে কঠোর অবস্থান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, তিনি বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই মন্ত্রীর কাছে ‘কোটি কোটি টাকা নিয়ে ঘোরেননি’—এ ধরনের অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করলেই ভালো হয়।

সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আলোচনায় আসে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল, ভেন্টিলেশন ব্যবস্থা, শিশু মৃত্যুর ঘটনা এবং চলমান সংস্কার কার্যক্রম।

তিনি জানান, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শে হাসপাতালের বিভিন্ন ইউনিটে সংস্কার কাজ চলছে। বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা ভেন্টিলেশন, কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করছেন।

তার দাবি অনুযায়ী, পরীক্ষায় কোনো রুমেই বড় ধরনের বিচ্যুতি পাওয়া যায়নি। তবে রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বায়ু চলাচল ব্যবস্থা আরও উন্নত করার কাজ চলছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক অনুষ্ঠানে বলেন, আদ্-দ্বীন হাসপাতাল ‘লাইসেন্স ও সুবিধা নিতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে’, তবে পরে লাইসেন্স বাতিল করা হয়েছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়াতেই হাসপাতাল কর্তৃপক্ষ তা সম্পূর্ণ অস্বীকার করে জবাব দেয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাসপাতালের ওপরের তলায় থাকা বেকারি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে কর্মরত শতাধিক শ্রমিকের পুনর্বাসনের চেষ্টা চলছে।

এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা হবে।

শিশু মৃত্যুর কারণ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি প্রতিবেদনে ভেন্টিলেশন বিষয়টি উল্লেখ থাকলেও তাদের বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিবেশগত মাত্রা শিশু মৃত্যুর জন্য যথেষ্ট কারণ নয়।

তবে তারা স্বীকার করেছে, নবজাতকরা পরিবেশগত পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল—এ কারণে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন।

সরকারি পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তারা বলছে, সমস্যার সমাধান করা তাদের দায়িত্ব এবং সেই অনুযায়ী কাজ চলছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: