ঢাকার খালের সীমানা নির্ধারণে উত্তর-দক্ষিণে পৃথক কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য

2026-06-14T17:45:35+00:00
2026-06-14T17:48:16+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজধানী
ঢাকার খালের সীমানা নির্ধারণে উত্তর-দক্ষিণে পৃথক কমিটি গঠন
অনলাইন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি
ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুটি কমিটি গঠন করেছে সরকার।

স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–১ শাখা থেকে ১১ জুন ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় ঢাকার খাল ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

এর ধারাবাহিকতায় পৃথক এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য গঠিত ১২ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর প্রধান প্রকৌশলীকে। কমিটিতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রয়েছেন। পাশাপাশি এতে যুক্ত রয়েছে ঢাকা ওয়াসা, রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য গঠিত ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রধান প্রকৌশলী। এই কমিটিতেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সব খালের ডিমার্কেশন সম্পন্ন করে সীমানা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বিস্তারিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিল করতে হবে।

প্রয়োজনে সিটি কর্পোরেশনের প্রশাসকের পরামর্শ নেওয়া যাবে এবং অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ঢাকার খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ এবং জলাবদ্ধতা নিরসনের কাজ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: