গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ডিভাইস

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত

2026-06-15T14:36:24+00:00
2026-06-15T14:36:24+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ডিভাইস
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। 

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সিদ্ধান্ত নিয়েছে। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। 

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখার বিষয়টি নিশ্চিত করার পরই কেবল যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

এর ফলে সড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং নির্ধারিত রুট পরিবর্তন বা রুট ভায়োলেশন সহজে নজরদারি করা যাবে। 

যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবহন ব্যবস্থার ডিজিটাল ট্র্যাকিং ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: