ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।সোমবার

2026-06-15T14:08:22+00:00
2026-06-15T14:08:22+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আবু নাঈম খান (৫৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মিনি ট্রাক ও বড় ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান চালক আবু নাঈম খান।

এ ঘটনায় বড় ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে এবং ট্রাকটির চালক। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে ও ট্রাকের হেলপার। এছাড়া আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার ইনসানের ছেলে। তারা ট্রাকের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, “দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: