যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজটের টেকসই সমাধান এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থা ডিজিটালাইজড করার বিষয়েও আলোকপাত করা হয়।