বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমণি বললেন, ‘মজা’

বিনোদন ডেস্ক

বিনোদন

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুদকের মামলায় তার গ্রেপ্তারের খবর প্রকাশের

2026-06-14T21:11:29+00:00
2026-06-14T21:11:29+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
বিনোদন
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমণি বললেন, ‘মজা’
বিনোদন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুদকের মামলায় তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর বিভিন্ন মহলের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর মধ্যে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন।

পোস্টের ক্যাপশনে তিনি একটি মাত্র শব্দ লেখেন— “মজা”। তবে এই মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি তিনি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু উল্লেখ করেননি পরীমণি।

তার এই সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

পরীমণির ঘনিষ্ঠদের দাবি, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের নাম বিভিন্ন সময় আলোচনায় আসে। ওই ঘটনার পর পরীমণিকে ঘিরেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: