সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের কালাবগী স্টেশন অধীন কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।

2026-06-14T21:03:02+00:00
2026-06-14T21:03:02+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি
রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
সুন্দরবনের কালাবগী স্টেশন অধীন কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, অবৈধ ভেসাল জাল এবং ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলমের নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও আয়ুব আলী।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: