নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার

2026-06-14T18:20:43+00:00
2026-06-14T18:20:43+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
সিসিক প্রশাসক
নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে
সিলেট সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:২০ পিএম 
ছবি ভোরের ডাক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রাস্তার পাশে আধুনিক ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগর উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সড়ক ২৫ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের মূল্যবান ভূমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে যে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সহযোগিতার ফলে সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কোনো এলাকার উন্নয়ন তখনই টেকসই হয়, যখন স্থানীয় জনগণ সেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকে। সাদারপাড়াবাসী যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব দেখিয়েছেন, তা অন্য এলাকার জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী আহমেদ রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: