তানোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে পুকুরে ডুবে নূর আহমেদ মাসরাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪

2026-06-14T19:59:53+00:00
2026-06-14T19:59:53+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
তানোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে পুকুরে ডুবে নূর আহমেদ মাসরাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা মো. আতাউর রহমান ও মা বাড়ির পাশের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় নূর আহমেদ মাসরাফি বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা থানায় দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেন, সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলেও তিনি জানান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: