স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলার আসামি নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিজয় লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নির্মল চৌধুরীকে গ্রেপ্তার

2026-06-14T18:13:56+00:00
2026-06-14T18:13:56+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী গ্রেপ্তার
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
ছবি ভোরের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলার আসামি নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিজয় লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নির্মল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ই জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মল চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। নাসিরনগর থানার পুলিশ জানায়, আদালতের নির্দেশনা ও চলমান মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য,২০২৪ সালের জুলাই আন্দোলন এর পর থেকে নির্মল চৌধুরী পলাতক ছিলেন, উনি নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিজয় লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: