ডিমলায় অবৈধ পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলা উপজেলায় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

2026-06-12T15:38:36+00:00
2026-06-12T15:38:36+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
ডিমলায় অবৈধ পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
নীলফামারীর  ডিমলা উপজেলায় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে পাম্পটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিমলা উপজেলা সদরের টিএনটি সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

অভিযানকালে দেখা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ নিরাপত্তার ন্যূনতম মানদণ্ডও সেখানে ছিল না। এ অবস্থায় জননিরাপত্তা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী রেজাউল ইসলামকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ পাম্পটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি জনসাধারণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এসব অবৈধ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় সচেতন মহল অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং উপজেলার অন্যান্য স্থানে পরিচালিত অনুরূপ অবৈধ ব্যবসার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: