মাদারগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান, আটক ১

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, সাড়ে ৮

2026-06-12T13:00:30+00:00
2026-06-12T13:00:30+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সারাদেশ
মাদারগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান, আটক ১
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:০০ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের মাদারগঞ্জে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, সাড়ে ৮ লিটার দেশীয় মদ, চিটা গুড় ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানে প্রদীপ রবি দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রাত ৯টার দিকে থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার চর গাবেরগ্রাম এলাকায় অবৈধভাবে বাংলা মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রদীপ দাসকে আটক করে।

তিনি জানান, অভিযানের সময় ঘরের খাটের নিচ, রান্নাঘর এবং টিউবওয়েলের পাড়ের নিচে লুকিয়ে রাখা প্রায় ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৪ পুটলা চিটা গুড় (প্রায় ১৭ কেজি) উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২ হাজার ৪০ টাকা।

পুলিশ আরও সাড়ে ৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় প্রদীপ দাসের পাশাপাশি পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে। অবৈধ মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: