চমক রেখে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২০ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে আজ (১১

2026-06-11T19:04:25+00:00
2026-06-11T19:04:25+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
চমক রেখে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০৪ পিএম 
ফাইল ছবি
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২০ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে আজ (১১ জুন) প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে তিন ক্রিকেটার বাদ পড়েছেন। বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক এবং তাওহীদ হৃদয়। এ ছাড়া দলে ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

বিসিবির এই দলে একাধিক চমক থাকায় সমর্থকদের মধ্যে নতুন সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

যারা সিরিজে থাকছেন

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক। 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: