চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও আইপিআরটির সমাপনী সভা সম্পন্ন

চুয়েট প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে

2026-06-11T16:49:41+00:00
2026-06-11T16:49:41+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও আইপিআরটির সমাপনী সভা সম্পন্ন
চুয়েট প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে গঠিত ইনস্টিটিউশনাল প্রোগ্রাম রিভিউ টিম (আইপিআরটি)-এর সঙ্গে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেকুল আলম, কম্পট্রোলার মো. শফিকুল ইসলাম এবং চিফ লাইব্রেরিয়ান মো. আব্দুল খালেক সরকার।

সভায় আইপিআরটি সদস্যরা যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত কার্যক্রম পর্যালোচনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং BAETE অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা উপস্থাপন করেন। এ সময় বিভাগটির শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: