নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন ও

2026-06-11T14:44:31+00:00
2026-06-11T14:44:31+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৪ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন সুলতানা (৩৫), হযরত আলী (৮) ও মীম (১৩)। বাকি দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, শিশু মীমের ৪১ শতাংশ এবং হযরত আলীর প্রায় ৮ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে রান্নাঘরে রাখা সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে পুরো ঘরে জমে যায়। সারারাত ধরে গ্যাস জমে থাকার পর সকালে রান্নার জন্য চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফিজুর রহমান জানান, গ্যাস লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: