মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন তালুকদার (৪৫) স্বেচ্ছাসেবক দলের রমনা

2026-06-09T04:13:50+00:00
2026-06-09T04:13:50+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজধানী
মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:১৩ এএম 
নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত
রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন তালুকদার (৪৫) স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (৮ জুন) রাত পৌনে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

নিহত বিল্লালের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা দিদারুল ইসলাম ও তাঁর অনুসারীরা রাত পৌনে ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেনের ভাগ্নে মোবারক হোসেনকে (আকাশ) মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিস–বৈঠকের একপর্যায়ে দিদারুল ইসলামের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।

বিল্লালকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া তাঁর ভাগনে মো. জুবায়ের হোসেন গণমাধ্যমকে বলেন, যুবদল নেতা দিদারুল ইসলামের নেতৃত্বে তাঁর মামার ওপর হামলা চালানো হয়। ঘটনার সময় তিনিও সেখানে ছিলেন জানিয়ে জুবায়ের বলেন, ‘একদল লোক আনারকলি মার্কেটের সামনের খাবারের দোকানগুলোতে চাঁদাবাজি করছিল। তখন আমার ভাই মোবারক হোসেন আকাশ এর প্রতিবাদ করলে তাঁকে আটকে রেখে মামাকে (বিল্লাল হোসেন) সেখানে যেতে বলে তারা। মামার সঙ্গে আমরাও কয়েকজন সেখানে যাই। দুই পক্ষের মধ্যে কথা বলার একপর্যায়ে ছোরা বের করে আমার ভাইকে (মোবারক) দুই দফায় হামলা করা হয়। কিন্তু ভাইয়ের কোপ লাগেনি। একপর্যায়ে পেছন থেকে এসে আমার মামার বুকে ছুরি মারে।’

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: