শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

অনলাইন ডেস্ক

আইন-আদালত

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানির জন্য প্রস্তুত করা

2026-06-08T18:04:58+00:00
2026-06-08T18:04:58+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
আইন-আদালত
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০৪ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানির জন্য প্রস্তুত করা পেপারবুক (মামলার যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছেছে। বর্তমানে নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

সোমবার (৮ জুন) সরকারি ছাপাখানা থেকে ছাপানো সেই পেপারবুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছেছে।

ডেথ রেফারেন্স প্রস্তুত হওয়ায় খুব শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেও জানা গেছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। বিশেষ বেঞ্চেই শিশু রামিসা, আছিয়ার মতো চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার শুনানি হবে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গত বছরের ১৭ মে রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

পরে আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি ২০২৫ সালের ২১ মে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়।

ফৌজদারি কোনও মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত। এর ধারাবাহিকতায় মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দণ্ডিত আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল ও আপিল করতে পারেন। এছাড়া আসামির বিবিধ আবেদনও করার সুযোগ রয়েছে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: