ড. ইউনূসসহ ৫ জনের মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক

2026-06-08T15:59:09+00:00
2026-06-08T16:00:15+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
আইন-আদালত
টিকার অভাবে শিশু মৃত্যু
ড. ইউনূসসহ ৫ জনের মামলার আবেদন খারিজ
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান পাওয়া যায়নি।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার আবেদনটি খারিজের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে শুনানি শেষে আদেশ দেন।

মামলায় ড. ইউনূস ও নূর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হাম ও রুবেলার টিকা সংগ্রহে বিলম্ব এবং দায়িত্বে অবহেলার কারণে দেশে টিকা সংকট সৃষ্টি হয়, যার ফলে বহু শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। বাদীপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়ায় জটিলতা তৈরি হয় এবং টিকা সরবরাহ ব্যাহত হয়।

মামলার আবেদনে আরও বলা হয়, ইউনিসেফের পক্ষ থেকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে একাধিকবার সতর্ক করা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় এবং বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হয় বলে অভিযোগ করা হয়।

তবে আদালত অভিযোগগুলোর প্রাথমিক উপাদান ও নথিপত্র পর্যালোচনা করে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে মত দেন এবং আবেদন খারিজ করে দেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: